ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার,আটক -১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / ১২১৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, এসময় রায়হান আহমেদ কদর (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জাপাড়া এলাকার লিচু মিয়ার কলোনীর ০৬ নং কক্ষে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে রায়হান আহমেদ কদরকে আটক করা হয়।

তার দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে কলোনীর ০৬ নং কক্ষে তল্লাশি পরিচালনা করে জনৈক পলাতক আসামির খাটের তোশকের নিচ থেকে একটি বায়ুরোধক পলিথিনের ভেতর থেকে আরও ১৯০ পিসসহ মোট ২৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত রায়হান আহমেদ কদর মৌলভীবাজার সদর থানাধীন শ্যামেরকোনা গ্রামের গফুর মিয়ার ছেলে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ সাহাব উদ্দিন বাদী হয়ে আটককৃত রায়হান আহমেদ কদর ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার,আটক -১

আপডেট সময় ১১:২৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩