ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

ডিবির অভিযানে শ্রীমঙ্গলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আ/ট/ক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৪৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮‘শ টাকা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

২১ জুলাই সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবার নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাচাউন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫)। তারা দুজনেই মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখার এসআই মো: আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি দল। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে রুবেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং পারুল বেগমের কাছ থেকে আরও ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ঘটনাস্থলে স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করে এবং মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রাখার কথা জানায়।

জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিবির অভিযানে শ্রীমঙ্গলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আ/ট/ক

আপডেট সময় ১০:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫