ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

দেশে আসছে শাফিন আহমেদের মরদেহ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / ৪৪৯ বার পড়া হয়েছে

মৃত্যুর চার দিন পর আজ দেশে আসছে শাফিন আহমেদের মরদেহ। আজ (সোমবার) বিকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসছে জনপ্রিয় এই ব্যান্ড তারকার মরদেহ।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শাফিনের বড় ভাই আরেক সংগীতশিল্পী হামিন আহমেদ।

তিনি জানান, ‘শাফিনের মরদেহ আনতে আমারও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু নানা সমস্যায় যাওয়া হয়নি। ওর স্ত্রী সঙ্গীতা গেছে। আজ সোমবার ঢাকায় পৌঁছাবে শাফিনের মরদেহ।’

হামিন আরও জানান, শাফিনের মরদেহ বহনকারী উড়োজাহাজ আজ বিকাল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। মঙ্গলবার দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই শিল্পীকে।

গত ৯ জুলাই একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বহু কালজয়ী গানের গায়ক শাফিন আহমেদ। গত ২০ জুলাই ছিল সেই কনসার্ট। কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে আসছে শাফিন আহমেদের মরদেহ

আপডেট সময় ০৭:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪