ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / ৭৮৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: আজ বুধবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজারের চায়ের রাজ্য শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয়রা জানান, ডিসেম্বরের শুরু থেকেই শ্রীমঙ্গলে শীত বাড়তে শুরু করেছে। সকালে এবং রাতে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। এসময় বেশ শীত অনুভূত হয়। আবার বেলা বাড়লে সূর্যের তেজ বাড়লে কিছুটা স্বস্তি মেলে।

শ্রীমঙ্গলের কয়েকজন বাসিন্দা জানান, চা বাগান ঘেরা এ উপজেলায় তীব্র শীত নেমেছে। সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। এসময় সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, বুধবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, চলতি বছরের শীত মৌসুমে এটিই শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। এরকম তাপমাত্রা আরও কয়েকদিন থাকতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল

আপডেট সময় ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২