ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণ আর্জেন্টিনার প্রেসিডেন্ট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / ৭০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট নিজ দেশ ও বাংলাদেশের পতাকা, ভালোবাসা, হাত মেলানোর চিহ্নসহ (ইমোজি) এ অভিনন্দন জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চিঠিও প্রকাশ করেন তিনি

সেই টুইটে আলবার্তো ফার্নান্দেজ লিখেছেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। সাম্প্রতিক সময়ে আমরা যে বন্ধন এবং পারস্পরিক স্নেহ দেখেছি, তা বর্ণনাতীত। আজ দুই দেশের পতাকা এখানেও (আর্জেন্টিনায়) উড়ছে। আসুন এ বন্ধন আরও গভীর ও দৃঢ় করি।

আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে গত সোমবার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মঙ্গলবার ওই চিঠির জবাবে এক টুইট বার্তায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণ আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট সময় ০৩:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২