ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

ন্যানসি জটিলতা এখনো কাটেনি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • / ৪৭১ বার পড়া হয়েছে

আসিফ আকবরের সঙ্গে গান করার প্রশ্নই আসে না উল্লেখ করে জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি বলেছেন, জটিলতা এখনো কাটেনি। আসিফের সঙ্গে ডুয়েট গানের প্রশ্নই ওঠে না। আসিফ অতীতে যে অন্যায় করেছেন, সেটা ক্ষমার অযোগ্য বলেও দাবি ন্যানসির।

ন্যানসি ফেসবুকে লিখেছেন, ‘আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখার উপলক্ষে অনেক তারকার মত আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয় কিন্তু ওনার আমার সাথে করা পূর্বের ধারাবাহিক মিথ্যে, অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়। নিরুপায় আমি আইনের দ্বারস্থ হওয়ার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।’

আসিফের সঙ্গে গান গাইতে চান না জানিয়ে ন্যানসি লিখেছেন,  ‘আসিফ আকবরের সঙ্গে ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ন্যানসি জটিলতা এখনো কাটেনি

আপডেট সময় ০৩:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২