ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

পরিবেশের উন্নয়ন দৃশ্যমান করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশ পরিবেশমন্ত্রীর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২০:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • / ৫৯৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: জাতীয় অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের পরিবেশের উন্নয়ন দৃশ্যমান করতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
তিনি বলেন, আগামী ১ মাসের মধ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণের অগ্রগতি জনগণের কাছে দৃশ্যমান করতে হবে। এজন্য নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সকল উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। বায়ুদূষণ, পানিদূষণ-সহ সকল প্রকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করতে হবে। অবৈধ বনভূমি পুনরুদ্ধার এবং দেশের বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ ২৪ শতাংশে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং এর অধীন সাতটি দপ্তর-সংস্থার সাথে আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব(প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন-সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অধীন দপ্তর/ সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরিবেশমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি একটি কাঠামোবদ্ধ কর্মপরিকল্পনা। সরকারি কর্মচারিদের নিজ নিজ দায়বদ্ধতা থেকে এ কাঠামোর বাইরে গিয়েও কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য পূরণে আন্তরিক হতে হবে। এজন্য সর্বোচ্চ গুরুত্বসহকারে এবং গুনগত মান নিশ্চিতপূর্বক প্রতিযোগিতার সাথে কাজ করতে হবে। দেশের প্রতি ভালবাসা থেকে কাজ করলে সোনার বাংলা বিনির্মাণ সহজতর হবে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ এর সাথে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ডক্টর রফিকুল হায়দার, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোঃ রেজাউল হক এবং বাংলাদেশ রাবার বোর্ড চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান নিজ নিজ সংস্থার পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।
এপিএ চুক্তি স্বাক্ষরের পর মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত উপসচিব দেবময় দেওয়ান, ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন এবং অফিস সহায়ক হাসিনা আক্তারকে পুরস্কার হিসেবে একমাসের মূল বেতন, সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরিবেশের উন্নয়ন দৃশ্যমান করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশ পরিবেশমন্ত্রীর

আপডেট সময় ০৪:২০:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২