ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

পরীমণিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান,উদ্বোধন না করেই ফিরলেন অভিনেত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ২৫৮ বার পড়া হয়েছে

শোরুম উদ্বোধন করতে গিয়ে হেনস্তার শিকার পরীমণি। তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে স্থান ত্যাগ করেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে আয়োজকদের ওপর দায় চাপিয়েছেন নায়িকা।

নিজের ফেসবুকে লিখেছেন, ‘যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব। সুষ্ঠু ও সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি

গত শনিবার (১৬ নভেম্বর) যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমণি ও অভিনেতা ডি এ তায়েব। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেকে। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকরা।

এটি কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা। একে তো ছোট জায়গা, তারপর দর্শকদের চাপ। একপর্যায়ে স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এসময় পরীমণিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরীমণিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান,উদ্বোধন না করেই ফিরলেন অভিনেত্রী

আপডেট সময় ০৯:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪