ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

পিকেটিংকালে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতিসহ আটক-৩

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / ৫৯৫ বার পড়া হয়েছে

বিএনপির ডাকা অবরোধে পিকেটিংকালে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দল নেত্রী সুমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, পুলিশ এ্যাসল্ট মামলার আসামি তারা। তাদের উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে দলীয় নেতাকর্মীরা সোমবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন। সেখান থেকে তিন নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ধাওয়ায় অন্য নেতাকর্মীরা পালিয়ে যান।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম বলেন, মহিলা দলের নেত্রীরা বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছিলেন। তাদের গ্রেপ্তার করে এ আন্দোলন ঠেকানো যাবে না। আমরা তাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে তাদের মুক্তি দাবি জানাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পিকেটিংকালে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতিসহ আটক-৩

আপডেট সময় ১০:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩