ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শি*শু*র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৫৫৯ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে। উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এই ঘটনা ঘটেছে।
 
নিহতরা হলো- বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগ্না শামীম আহমদ (৮)। শামীম নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।

স্থানীয়রা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব বলেন, দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। পুকুরে পানি জমেছে। সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
 
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শি*শু*র

আপডেট সময় ১০:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫