ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

পুলিশের অভিযানে কুলাউড়ায় ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • / ৪৬০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ হুমায়ন মিয়া (২৬) ও দেবা রঞ্জন বিশ্বাস (৩২) নামে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে

সোমবার রাতে উপজেলার ব্রাহ্মনবাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত হুমায়ন মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকার ছুরুক মিয়ার ছেলে ও দেবা রঞ্জন জুড়ীর বিনোদপুর এলাকার দিগেন্দ্র বিশ্বাসের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানার এসআই (নিরস্ত্র) পরিমল চন্দ্র দাস ও এএসআই (নিরস্ত্র) মো. নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাজারে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ব্রাহ্মণবাজার-শমসেরনগরগামী রাস্তার সম্মুখ থেকে ১২০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, থানাকে মাদকমুক্ত করার লক্ষে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুলিশের অভিযানে কুলাউড়ায় ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৩:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২