ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন কামাল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ১৪৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল রাখতে নতুন দায়িত্ব বণ্টন করেছে জেলা বিএনপি। বর্তমানে বিদেশে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানের অনুপস্থিতিতে তাঁর দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামালের ওপর।

১৫ নভেম্বর (শনিবার) মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় নোটিশে জানানো হয়, মনোয়ার আহমেদ রহমান দেশের বাইরে থাকায় তাঁর অনুপস্থিতিতে সাংগঠনিক প্রয়োজন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আনোয়ার হোসেন কামালকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

নতুন দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেন কামাল মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। জেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে এই পদায়নকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন পর্যায়ে। তাঁরা মনে করছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন কামাল

আপডেট সময় ১১:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫