ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

প্রকাশ্যে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতকের আত্মসমর্পণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ৫৭১ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে শাহীন (২৫) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নান (৩৮) থানায় আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় এসে আত্মসমর্পণ করে সে। পরে কুলাউড়া থানার পুলিশ বড়লেখা থেকে তাকে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে হঠাৎ দৌড়ে নেমে এসে শাহীনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হান্নান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পর থেকেই আত্মগোপনে চলে যায় হান্নান। তাকে গ্রেপ্তারে তাৎক্ষণিক কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বড়লেখাসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। একাধিক অভিযানের পর মঙ্গলবার বিকেলে পুলিশের তৎপরতায় ভীত হয়ে সে আত্মসমর্পণ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, শাহীন হত্যার ঘটনায় নিহতের পরিবার হান্নানের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রকাশ্যে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতকের আত্মসমর্পণ

আপডেট সময় ০৮:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫