ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

প্রচারণা শুরুর চারদিন পর প্রার্থিতা ফিরে পেলেন একজন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / ১২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণা শুরুর চারদিন পর প্রার্থিতা ফিরে পেয়েন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম। গত ২১ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান এবং তাকে ‘ঈগল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ নিয়ে সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন।

ফখরুল ছাড়া বাকি প্রার্থিরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ (আম), বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফকরুল ইসলাম এবং ইসলামি ঐক্যাজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম (মিনার)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ১৫ নভেম্বর। এদিন থেকে শুরু হয়েছে নির্বাচনের কাউন্টডাউন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আসনটিতে নৌকা থাকলেও লড়ছেন লাঙ্গলের প্রার্থী আতিকুর রহমান আতিক। এছাড়াও রয়েছেন আরেক শক্ত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। ট্রাক প্রতীকে তিনি নির্বাচন করছেন স্বতন্ত্র হিসেবে। সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনে মূলত আলোচনায় রয়েছেন এ তিনজন। বাকিরা নেই আলোচনায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রচারণা শুরুর চারদিন পর প্রার্থিতা ফিরে পেলেন একজন

আপডেট সময় ০১:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩