ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ৩৩৮ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর শাহী ঈদগাহ’র পূর্ব পাশের সরকারি ১ নং খতিয়ানের টিলা ও সমতল রকমের ৮৭ শতক জায়গা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে জায়গাটি উদ্ধারপূর্বক সরকারি সাইনবোর্ড টানানো হয়।

জানা যায়, এইচআরসি গ্রুপের মালিকানাধীন দিলদারপুর চা-বাগানের লিজভুক্ত ১ নং খতিয়ানে ১০৫৫, ১০৫৪ দাগে প্রায় ৩ একর টিলা ও সমতল রকমের ভূমি জবরদখল করে রেখেছিলেন দিলদারপুর এলাকার হোসেন রাজা গংরা। গত ১৫ বছর বাগান কর্তৃপক্ষ চেষ্টা করেও দলীয় প্রভাবের কারনে জায়গাটি উদ্ধার করতে পারে নি।

২০১৫ সালে জায়গাটি উদ্ধার করতে গেলে বাগানের একজন সহকারী ব্যবস্থাপককে মারধর করে হোসেন রাজা গংরা। এরপরও বাগান কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করে জায়গাটি নিজেদের দখলে নিতে পারেনি।

সম্প্রতি বাগান ব্যবস্থাপক এমদাদ হোসেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর জায়গাটি উদ্ধারের আবেদন করলে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন এসিল্যান্ড। এসময় জবরদখলের সত্যতা পাওয়ায় জায়গাটি উদ্ধার করে বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এর ফলে প্রায় ১৫ বছর পর জায়গাটা ফিরে পেল দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, সরকারি ১নং খতিয়ানের প্রায় ৮৭ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যেটি দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষের লিজ ভুক্ত ছিলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান

আপডেট সময় ০৮:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫