ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

প্রেম ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ,অতঃপর…

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / ১১২১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  প্রেম ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। গত বুধবার (২৪ মে) স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় এ ঘটনা ঘটে

এ ঘটনায় কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ফখরুল বক্সের ছেলে বিজয় বক্সের (২১) বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বিজয় অনেকদিন যাবৎ ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছে। স্কুলে যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে এবং প্রেমের সম্পর্ক করার জন্য চাপ সৃষ্টি করে। গত ২৪ মে বিকেলে স্কুল থেকে ফেরার পথে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাদিপুরের মনসুর এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে ওই ছাত্রীর স্কুল ড্রেস ধরে টানাহেঁচড়া করে মারধর করে বিজয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে বিজয় সেখান থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, আমার মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিজয় বিভিন্ন সময় রাস্তায় উত্যক্ত করতো বিজয়। বিষয়টি জানার পর আমি তার অভিভাবকদের জানালে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ মে) ওই স্কুলছাত্রীর বাবা থানায় বিজয় বক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।বিজয়কে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রেম ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ,অতঃপর…

আপডেট সময় ০১:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২