ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে: মৌলভীবাজারে প্রেমিক গ্রে ফ তা র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১০২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (১১ অক্টোবর) রাতে রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ভিকটিম মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা। স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কাজ করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয় রাজনগরের মসুদ মিয়ার পুত্র নাহিদ মিয়া (২৫)-এর। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিবাহের প্রলোভন দেখিয়ে নাহিদ মিয়া একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করেন, ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরে সে ভিকটিমকে বাধ্য করে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে বিবাহের চাপ দিলে নাহিদ তাকে ভ্রূণ নষ্টকারী ওষুধ সেবনে বাধ্য করে। বিষয়টি জানাজানি হলে শালিস বৈঠকে বিবাহে সম্মতি দিলেও পরবর্তীতে অস্বীকৃতি জানায়।

গত ১১ জুন রাত ১১টার দিকে ভিকটিম জানতে পারেন যে, একটি ফেসবুক আইডি থেকে তার নগ্ন ছবি প্রকাশ করা হয়েছে। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে: মৌলভীবাজারে প্রেমিক গ্রে ফ তা র

আপডেট সময় ০২:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫