ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

ফ্লোরিডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ৯৯০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ

কর্মস্থল সেন্ট ম্যারি হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে ১১ জুন সন্ধ্যা ৭টায় বাসায় ফেরার সময় দ্রুতগামি আরেকটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ইন্তেকাল করেন বাংলাদেশি আমেরিকান খুশনূর আলম চাঁদনী (৩২)।

ফ্লোরিডার ওয়েস্ট পামবীচ এলাকায় মহাসড়ক আই-৯৫ এ মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালকসহ ৫ প্যাসেঞ্জারের সকলেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, চাঁদনী হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় তবলা বাদক খুশবু আলমের একমাত্র কন্যা। চাঁদনী ৬ বছর যাবত সেন্ট ম্যারি হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবে চাকরি করছিলেন। একমাত্র কন্যার মৃত্যুর সংবাদ পেয়েই নিউইয়র্ক থেকে সস্ত্রীক ফ্লোরিডায় ছুটে গেছেন খুশবু আলম।

সেখান থেকে টেলিফোনে এ সংবাদদাতাকে তিনি জানান, সন্ধ্যা ৬টার সময়েও টেক্সটে কথা হয়েছে মেয়ের সাথে। তার এক ঘণ্টা পরই আমাদের মায়া ত্যাগ করে চাঁদনী চলে গেছেন ঘাতকের গাড়ির ধাক্কায়। চাঁদনীর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার ওয়েস্ট পামবীচের একটি মসজিদে এবং সেখানেই দাফনের প্রস্তুতি চলছে বলেও জানালেন খুশবু

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফ্লোরিডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৬:৫৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩