ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

বড়লেখা উপজেলা যুবলীগ নেতা কারাগারে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৪০৬ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগ নেতা ফারুক ওরফে সাহাব উদ্দিন (৪০)-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ফারুক বড়লেখা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং বিওসি কেছরীগুল (দক্ষিণ ডিমাই) এলাকার ফরিছ আলীর ছেলে।

সূত্র জানায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় ৯ বছর পর চলতি বছরের ২৩ আগস্ট রাতে বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে সাবেক পরিবেশমন্ত্রী ও স্থানীয় এমপি মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি ও  উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ জন নেতাকর্মীর নামোল্লেখ এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন।

বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখা উপজেলা যুবলীগ নেতা কারাগারে

আপডেট সময় ০৯:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪