ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

বড়লেখায় ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / ৫২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ সুমন আহমদ নামে ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ মে ) দিবাগত রাতে বড়লেখা থানাধীন বারইগ্রাম রেল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুমনকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই জাহেদ আহমদ জানান, আসামি সুমন আহমদের বিরুদ্ধে জিআর ২৫/২০২২ মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুমন আহমদকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সুমন আহমদ কুলাউড়া থানাধীন কারেরা গ্রামের মৃত আখলাছ মিয়ার ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান,গ্রেফতারকৃত আসামি সুমনের বিরুদ্ধে সাজাসহ দুইটি  গ্রেফতারী পরোয়ানা মুলতবি ছিল। এছাড়া গতকালের ইয়াবা উদ্ধারের ঘটনায় আলাদা মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় ১২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪