ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

বড়লেখায় টিলা কর্তন,ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ৪০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে সোনাই নদীর তীরবর্তী এলাকার একটি টিলা থেকে মাটি কেটে পরিবহনের দায়ে এক ইউপি সদস্যসহ দুজনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিয়ারপার এলাকায় এই অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউপির মেম্বার ট্রাক্টর মালিক জামাল উদ্দিন ও বড়লেখা উপজেলার খবিরা গ্রামের বাসিন্দা ট্রাক্টর মালিক শহিদ আহমেদ।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিয়ারপার গ্রামের সোনাই নদীর তীরবর্তী একটি টিলা থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে-এমন খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় তিনি টিলা কাটার প্রমাণ পান এবং দুটি ট্রাক্টর জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রাক্টর মালিক ইউপি মেম্বার জামাল উদ্দিন ও  শহিদ আহমেদকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকেলে বলেন, পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বড়লেখায় টিলা কর্তন,ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা

আপডেট সময় ১২:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২