ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বড়লেখায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / ৬১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজু মিয়া (৩০) নামে ৩ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩০ জুন) রাতে বড়লেখা থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বড়লেখা থানাধীন ইয়াকুবনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি বড়লেখা থানাধীন মহুবন ইয়াকুবনগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।  তার বিরুদ্ধে জিআর ১৭৩/২১ (বড়লেখা) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘গ্রেফতারকৃত আসামি সাজু মিয়াকে ২০২১ সালের ২১ অক্টোবর গাঁজাসহ বড়লেখা থানা পুলিশ আটক করেছিল। বিজ্ঞ আদালত তাকে সেই মামলায় কারাদণ্ড প্রদান করেন। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা মূলতবি ছিল।

গ্রেফতারকৃত আসামিকে আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় ১২:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪