ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

বন্ধুদের কাছ থেকে উপহার পেতে কার না ভালো লাগে!

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / ৬৬০ বার পড়া হয়েছে

বন্ধুদের কাছ থেকে উপহার পেতে কার না ভালো লাগে! তবে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বন্ধুভাগ্য বোধহয় একটু আলাদা। গত বছর এক ভক্তের কাছ থেকে পেয়েছিলেন দেড় লাখ টাকা দামের মোবাইল ফোন। এবার বাড়ির সামনে এসে দাঁড়াল একটি লাল টুকটুকে বিলাসবহুল গাড়ি!

সেই উপহার দেখে যারপরনায় আপ্লুত ‘বিগ বস-১৫’ খ্যাত তারকা রাখি। ইনস্টাগ্রামে গাড়িটির ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন গাড়ি। পাঠিয়েছেন ভালোবাসার মানুষ।’

শুধু তাই নয়, একটা কেকও পাঠানো হয়েছে গাড়ির সঙ্গে। সেটি কেটে বন্ধুদের খাওয়ানোর ছবিও পোস্ট করেছেন রাখি। সেখানে ধরা পড়েছে উল্লাস। তা দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিলেন ভক্তরা। রাখিকে শুভেচ্ছা জানালেন সাবেক ‘বিগ বস’ সহ-প্রতিযোগী কাশ্মীরা শাহও।

তবে অবধারিত গুঞ্জন উঠছে বিলাসবহুল গাড়িটি নিযে। রাখিকে কে দিলেন গাড়িটি? সে নিয়ে অবশ্য কিছুই জানাননি রাখি। তবে গাড়িটির ওপরে যে কেকটি দেখা যাচ্ছে তাতে লেখা, ‘ফরম আদিল শেঠি’। অর্থাৎ, এই নামে রাখির খুব কাছের কেউ একজন তাকে গাড়িটি এবং কেকটি পাঠিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বন্ধুদের কাছ থেকে উপহার পেতে কার না ভালো লাগে!

আপডেট সময় ০৯:৫৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২