বন্যাদুর্গতের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে সাউথ সিলেট কোম্পানী
- আপডেট সময় ০৯:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ১৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ভয়াবহ বন্যায় প্রায় ২লক্ষ ৫০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কামারচাক ইউনিয়ন। এই ইউনিয়নের প্রায় ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান সাউথ সিলেট কোম্পানী লিমিটেড।
২৫ আগস্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসিব হোসেন খানের তত্ত্বাবধানে কোম্পানির জেনারেল ম্যানেজার শাহাব উদ্দিন আহমদ কামারচাক ইউনিয়নের ইসলামপুর ও আদমপুর এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে নৌকার মাধ্যমে বানবাসি অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ৫০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশের, মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, সমাজসেবক সৈয়দ মঈনু হোসেন, কোম্পানির কর্মকর্তা শফিক আহমদসহ অন্যান্য কর্মচারীরা ও অত্র এলাকার অনেক ছাত্র সমাজ ও সমাজসেবীগণ।
সাউথ সিলেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসিব হোসেন খান বলেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান “সাউথ সিলেট সবসময় মৌলভীবাজার জেলার গণমানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই সবাই মিলে এই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।
তিনি বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।



















