ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

বলিউডের ড্রামা কুইনের সঙ্গে হিরো আলম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / ৫২৬ বার পড়া হয়েছে

বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা মিলল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। মঙ্গলবার (২৮ নভেম্বর) এই অভিনেত্রীর সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন আলম। যেখানে তিনি দাবি করেছেন, বলিউডে রাখি সাওয়ান্তের সঙ্গে এক সিনেমায় কাজ করবেন। যেটি প্রযোজনা করবেন আরাভ খান।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন হিরো আলম। যেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি। সেখানেই রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা হয়েছে এই কনটেন্ট ক্রিয়েটরের। আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে গেছেন এই বিতর্কিত অভিনেত্রী। রাখির সঙ্গে ছবি প্রকাশ করে হিরো আলম দাবি করেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। যেখানে আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

হিরো আলমের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাখি চিৎকার করে বলছেন- দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যে পরিমাণ টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বলিউডের ড্রামা কুইনের সঙ্গে হিরো আলম

আপডেট সময় ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩