ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

বাবাকে কুপিয়ে হত্যাকারী সেই ছেলে গ্রে*ফ*তা*র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / ৫৪৩ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় বৃদ্ধ বাবা মামুন মিয়াকে কুড়ালের আঘাতে হত্যা করে প্রায় এক মাস পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ঘাতক ছেলে নোমান আহমদের (২৮)।
অবশেষে র‌্যাবের অভিযানে বুধবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর বাবা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমানকে বৃহস্পতিবার বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

শুক্রবার (২০ ডিসেম্বর)  আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। নোমান আহমদ বড়লেখা উপজেলার কলাজুরা পুর্ব-হাতলিয়া গ্রামের মৃত মামুন মিয়ার ছেলে।

জানা গেছে, নিহত মামুন মিয়ার দ্বিতীয় ছেলে নোমান আহমদের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। কনেপক্ষ ৮ লাখ টাকা দেনমোহর দাবি করেন। পাত্র নোমানের বাবাসহ পরিবারের লোকজন ৪ লাখ টাকা দেনমোহর দিতে সম্মত হলে কনেপক্ষ তা নাকচ করে দেয়। ৮ লাখ টাকায়ও বিয়েতে কেন রাজি হননি এরজেরে নোমান আহমদ ক্ষিপ্ত হয়ে ২৪ নভেম্বর রাতে পরিবারের সদস্যদের উপর আক্রমণ চালায়। একপর্যায়ে সে কুড়াল দিয়ে বৃদ্ধ বাবা মামুন মিয়ার মাথায় ও গলায় আঘাত করলে তার মৃত্যু ঘটে। ঘটনার পরই ঘাতক নোমান আহমদ পালিয়ে যায়।

এদিকে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-২, মৌলভীবাজার ও র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি যৌথদল অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পরদিন বৃহস্পতিবার বড়লেখা থানায় হস্তান্তর করে।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, চাঞ্চল্যকর পিতা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমান আহমদকে শুক্রবার দুপুরে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাবাকে কুপিয়ে হত্যাকারী সেই ছেলে গ্রে*ফ*তা*র

আপডেট সময় ০৯:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪