ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মৌলভীবাজার জেলা বিএনপির শোক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দলটির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। এক শোকবার্তায় জেলা বিএনপি জানায়, দেশপ্রেম, সাহস ও ত্যাগের এক অনন্য প্রতীক ছিলেন খালেদা জিয়া। আজীবন তিনি দেশের মাটি ও মানুষের প্রতি অবিচল ছিলেন।

শোকবার্তায় তাঁর একটি বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘এ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই; এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।’ এই বক্তব্যের মধ্য দিয়েই তাঁর দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটে।

মৌলভীবাজার জেলা বিএনপি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় শোক সইবার শক্তি তাঁর পরিবার ও দেশবাসীকে দান করেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মৌলভীবাজার জেলা বিএনপির শোক

আপডেট সময় ০২:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫