ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

বড়লেখায় বন্যার পানিতে বিদ্যুতের তারে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / ৬১৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  মৌলভীবাজারের বড়লেখায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পর  শিপলু আহমদ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকেল ৪ টায় বন্যার পানি থেকে তাকে উদ্ধার করা হয়।

স্বজনদের দাবী বন্যার পানির মাত্র ২/৩ হাত উচ্চতায় থাকা বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হয়েই সে মারা যায়। নিহত শিপলু আহমদ উপজেলার সুজানগর ইউপির পাটনা গ্রামের চান মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলার উত্তর সুজানগর গ্রামের স্কুল শিক্ষক সুরমান আহমদের বাড়িতে কাজের লোক হিসেবে থাকতো শিপুল আহমদ। অন্যান্য কাজের সাথে প্রতিদিন সকালে সে গবাদিপশুর ঘাস কাটতে নৌকা নিয়ে বেরিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফিরে। ২৫ জুন শনিবার সকাল ৮টায় বেরিয়ে অনেক বেলা পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন তাকে খুজতে গিয়ে পানির ওপর শূন্য নৌকা ঘুরতে দেখেন।

পরে স্বজন ও স্থানীয় ইউপি মেম্বার কায়ছার হামিদসহ এলাকাবাসি নিখোঁজের প্রায় ৬ ঘন্টা পর বিকেল চারটায় পানির নিচ থেকে শিপুল আহমদের মৃতদেহ উদ্ধার করেন।

স্কুল শিক্ষক সুরমান আহমদ জানান, বিদ্যুৎলাইনের নিচের পানিতে শিপলু আহমদের লাশ পাওয়া যাওয়ায় মোটামুটি সবাই নিশ্চিত বিদ্যুৎস্পৃষ্টেই সে মারা গেছে। আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে ঘটনাটি অবহিত করেছি।

বড়লেখা থানার ওসি মো: জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় বন্যার পানিতে বিদ্যুতের তারে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২