ব্রেকিং নিউজ
বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান দিল আইএফআইসি ব্যাংক
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
- / ৬৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বড়লেখা উপজেলার শাহবাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক শাহবাজপুর উপশাখা।
সোমবার (১ আগষ্ট) শাহবাজপুর এলাকায় ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিততে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে নিত্যপন্য, সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী সম্বলিত ত্রান সহায়তার প্যাকেট প্রদান করা হয়।
আইএফআইসি ব্যাংক শাহবাজপুর উপশাখার ইনচার্জ রত্নদীপ দত্ত চৌধুরীর সভাপতিত্বে বিতরন কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,ব্যবসায়ী এম জুবের আহমদ, সমাজকর্মী কামাল হোসেন, সাংবাদিক সুলতান জায়েদসহ অনান্যরা।
ট্যাগস :


















