ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঘোড়া দৌড় প্রতিযোগিতা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / ১৪৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরে এধরনের আয়োজন  উপভোগ করতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবে পরিনত হয় স্টেডিয়াম মাঠ।

প্রতিযোগীতায় অংশগ্র হনকারী ঘোড়াকে বিভিন্ন নামে ডাকা হয়।

এর মধ্যে হলো,জয়বাংলা, দুই  ভাইয়ের মায়া, লালু পাগলা, রনজিৎ বাচ্চা,ভাগের বাচ্চা,গরিবের বন্ধু,বাংলা ভাই, আর্মি টাইগার, আমার স্বপ্ন,মায়ের আদেশ, সোনার ময়না, মকুট রাজা,দোয়েল পাখি,কালারাজা,দিলদেওয়ানা,সোনারতরী,ময়না,রুপসী বাংলা,পাখি বাদশা,শুভরাজ,মামু ভাগনা ইত্যাদি।

দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীতায় মোট ৪৬টি ঘোড়া অংশ গ্রহন করে ।

ঘোড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উক্ত অনুষ্টানের প্রধান অতিথি মৌলভীবাজার ৩-আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন।

বিজয় দিবসের মহান দিনটিকে উৎসবমূখর করতে প্রতি বছরের মত এবারও এ ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় ছোট ঘোড়ার ক্যাটেগরিতে ১ম হয়েছে শুভ রাজ, ২য় আমার স্বপ্ন ও ৩য় হয়েছে আর্মি টাইগার।

এছাড়াও বড় ঘোড়ার ক্যাটেগরিতে ১ম হয়েছে জয় বাংলা, ২য় সোনার ময়না এবং ৩য় হয়েছে নিউ সোনারতরী।

বিশেষ পুরস্কার পায় রনজিৎ বাচ্চা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঘোড়া দৌড় প্রতিযোগিতা

আপডেট সময় ১০:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২