ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

মাঠেই মাগরিবের নামাজ আদায় করলেন এম নাসের রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১৬৬ বার পড়া হয়েছে

ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত আস্থার এক শান্ত ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান।

আগামী ২২ জানুয়ারি শেরপুরের আইনপুর মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির জনসভা উপলক্ষে জনসভাস্থল পরিদর্শনে গেলে মাগরিবের নামাজের সময় উপস্থিত হয়। ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মধ্যেও তিনি সময়ের গুরুত্ব অনুধাবন করে মাঠেই মাগরিবের নামাজ আদায় করেন। তাঁর এই আচরণ উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলে।

এর আগে মাঠ পরিদর্শন কালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম,এম ইদ্রিস আলীসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও ধর্মীয় অনুশাসনের প্রতি এমন শ্রদ্ধাশীল অবস্থান মানুষের মাঝে একটি ইতিবাচক ও মানবিক বার্তা পৌঁছে দিয়েছে। এতে ব্যক্তিগত বিশ্বাস, দায়িত্ববোধ ও শৃঙ্খলার এক অনুপম প্রতিফলন ঘটেছে।

এদিকে, ২২ জানুয়ারির জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনসভাকে সফল করতে নেতাকর্মীরা মাঠ প্রস্তুতসহ নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাঠেই মাগরিবের নামাজ আদায় করলেন এম নাসের রহমান

আপডেট সময় ০৬:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬