ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মাদক মামলার আসামি সেই শংকর কারাগারে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / ৬৪১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় একাধিক মাদক মামলার আসামি এলাকায় চিহ্নিত সেই মাদক ব্যবসায়ি শংকর দাসকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত ১৭ সেপ্টেম্বর রাতে পুলিশের মাদক বিরোধী অভিযানকালে বস্তাভরা মাদকের চালান (মদ) ফেলে সে পালিয়ে যায়। ওই মামলায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) জামিন নিতে আদালতে আত্মসমর্পন করে শংকর দাস।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শংকর দাস উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামের মৃত নব কুমার দাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শংকর দাস এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৩টি মাদক মামলা রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলার দাসেরবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শংকর দাস পাটের বস্তায় ভরা বেশ কয়েকটি মদের বোতল পেলে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামিন নিতে বৃহস্পতিবার শংকর আদালতে আত্মসমর্পণ করে।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জিআরও সহকারী উপ পরিদর্শক (এএসআই) পিযুষ দাস বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে বলেন, ‘শংকর দাস একটি মাদক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদক মামলার আসামি সেই শংকর কারাগারে

আপডেট সময় ০৩:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩