ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায়

মামলায় জড়াচ্ছেন শ্রাবন্তী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ৫৪৯ বার পড়া হয়েছে

ভারত ছেড়ে সুদূর ইউরোপে গিয়ে একের পর এক মামলায় জড়াচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়! কিছু দিন আগে অপহরণ মামলায় নাম জড়িয়েছিল তার। এবার জড়ালেন খুনের মামলায়। তবে সবটাই চিত্রনাট্যে, বাস্তবে নয়। একের পর এক ছবির শুটিং করছেন অভিনেত্রী।

লন্ডনে নির্মাতা অংশুমান প্রত্যুষের ‘বাবুসোনা’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। এরই মাঝে প্রকাশ্যে এলো তার আরও একটি ছবির পোস্টার। ছবির নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য’।

‘এক রবীন্দ্র ভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প’, এই ক্যাপশন দিয়েই সিনেমার ফার্স্টলুক পোস্টারটি শেয়ার করেছেন ঋত্বিক চক্রবর্তী। সেই পোস্টারে দেখা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট ছবির সামনে ‘গীতাঞ্জলি’, ‘সঞ্চয়িতা’, রয়েছে নোবেল পুরস্কার। কিন্তু এর পাশেই আবার দেখা যাচ্ছে রক্তাক্ত ছুরি। এসকে মুভিজের প্রযোজনায় ‘রবীন্দ্র কাব্য রহস্য’ তৈরি করেছেন সায়ন্তন ঘোষাল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মামলায় জড়াচ্ছেন শ্রাবন্তী

আপডেট সময় ০৩:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩