ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

মুজিব এ্যাডজুটেন্ট আসাদ মিলন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

আমি আজকে কবিতা লিখবো,
স্বাধীন দেশে গর্বিত বাঙালি পরিচয়ে সাদা পৃষ্ঠায়,
কলমের কালি নয় যেন মানব শরীরের টকটকে লাল রক্ত,
আভা ছড়াচ্ছে সাদা পৃষ্ঠায় শেখ মুজিবকে অংকন করবো বলে।

কবির লাল আভার কলমের কালির উপর নিয়ন্ত্রণ নেই,
লাল আভার কালিতে আজ ছয় দফার ইতিহাস,
৭ জুনের ছয় দফার মিছিলের বুলেটবিদ্ধ শহীদের রক্তের স্বাক্ষ্য,
বাঙালির ঘরে ঘরে মুজিবের নাম সংগ্রাম অথবা মৃত্যু যার পরিণাম।

রাজনীতির কবি মুজিব বদলে দিবে মানচিত্র বিশ্বাস বাঙালির,
ঐক্যবদ্ধ হলো সাড়ে সাত কোটি বাঙ্গালী এক মুজিব নামে,
পরাধীনতার জাল ভেঙে খুঁজে নিবে আজ তারা লাল সবুজের পতাকা,
নিশঙ্ক চিত্তে জীবনবাজি করেছে পণ বাংলার আপামর জনতা।

৬৮’র ষড়যন্ত্রে ফাঁসির কাষ্ঠে এবার মুজিব সিদ্ধান্তে অটল জেনারেল আইয়ুব,
বাঙালি ছাত্র জনতা মুক্তির নেশায় দ্বিধাহীন মুক্ত মুজিব বঙ্গবন্ধু বাঙ্গালির,
৭ মার্চ রেসকোর্সে বজ্রকন্ঠে ঘোষিত হলো স্বাধীনতা,
৩০ লাখ শহীদের বিনিময়ে পেলাম স্বদেশ ও জাতির পিতা।

লেখক

সার্কেল এ্যাডজুটেন্ট, র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সাবেক ছাত্র।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মুজিব এ্যাডজুটেন্ট আসাদ মিলন

আপডেট সময় ১০:১৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩