ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

মৌলভীবাজার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • / ৯৬১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

শুক্রবার (২২ মার্চ) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ এপ্রিল আমিরুল হোসেন চৌধুরীকে সভাপতি ও মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের সম্মেলন শেষে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

আপডেট সময় ১১:৩৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪