ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা জামে মসজিদের সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৭৪৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা জামে মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য ফুটফাত রাস্থার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ( ২০ জুন ) জুম্মার নামাজ শেষে এ কাজের উদ্বোধন করেন, মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এ সময় মসজিদ কমিটির সেক্রেটারি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, কোষাধক্ষ ও পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বকসী জুবায়ের আহমদ, সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী,সৈয়দ তফজ্জল হোসেন,সদস্য এডভোকেট আব্দুল ওয়াহিদসহ মসজিদ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

কাজের উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামে মসজিদের খতিব মুফতি মো: শামছুল ইসলাম।

উল্লেখ্য এই মসজিদের জন্য একটি দৃষ্টিনন্দন মিনার তৈরি করা হবে দেশ-বিদেশের সবার সহযোগিতা কামনা করেন মসজিদ কমিটি।
ট্যাগস :


















