ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ২৮৯০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান পরিচালনাকালে হাতেনাতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে- মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদানে হয়রানি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে।

অভিযান পরিচালনাকালে আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীদের মোবাইল ফোন এর কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপের কল লিস্ট ও মেসেজ এর অডিও রেকর্ড পর্যালােচনা করা হয়। মেসেজ ও রেকর্ড পর্যালােচনা একজন একাউন্টেন্ট ও চারজন আনসার সদস্যের মােবাইলে বহিরাগতদের সাথে যােগাযােগ ও টাকা লেনদেনের মেসেজ ও কল রেকর্ড পাওয়া যায়।

অভিযান পরিচালনাকালে পাসপোর্ট অফিসে প্রবেশমুখে আনসার সদস্য হানিফের নিকট একজন সেবা গ্রহীতার রেকর্ডপত্র পাওয়া যায়। তাৎক্ষণিক অভিযানে পাসপোর্ট অফিসের কর্মচারী ও আনসার সদস্যদের সাথে বহিরাগতদের যােগাযােগ ও টাকা লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম রয়েছে মর্মে প্রতীয়মান হয়। দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

আপডেট সময় ০৭:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২