ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নতুন সাধারণ সম্পাদক মারুফ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ৮৯৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্র নেতা মারুফ আহমেদ কে মনোনীত করা হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান তাকে এ পদে অনুমোদন দেন।

জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত জেলা বিএনপির প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন- বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা বিএনপির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা সভাপতি এম নাসের রহমান এর বাসভবনে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় জেলা বিএনপির সাংগঠনিক বিষয়াদি ও চলমান আন্দোলনকে আরো বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সদ্য প্রয়াত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম আকস্মিক মৃত্যু বরণ করেন। এর পর থেকে সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়ে যায়।#

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নতুন সাধারণ সম্পাদক মারুফ

আপডেট সময় ০২:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩