ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

মৌলভীবাজার সদর থানায় চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ৩৮৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে।

৪ আগস্ট দিবাগত রাতে গিয়াসনগর ইউপির করিমনগরের ভূমি অফিস সংলগ্ন জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।

গতকাল ৫ আগস্ট সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫)কে আটক করা হয়।

উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো মাহবুবুর রহমান জানান, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার সদর থানায় চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক

আপডেট সময় ০৫:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫