ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

মৌলভীবাজারে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ  মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

১৫ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওই স্কুল এন্ড কলেজ গভর্নিংবডির আহবায়ক প্রফেসর (অব.) মো. সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। প্রভাষক আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,। বক্তব্য দেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবু তাহের, শিক্ষক শাহাব উদ্দিন, নুরুল ইসলাম, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন, প্রভাষক মোজাহিদ আহমদ চৌধুরী, সাংবাদিক নূরুল ইসলাম, সাংস্কৃতিককর্মী সুরুক আলম, শিক্ষানুরাগী আব্দুস সামাদ আজাদ, শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন কাউসার আহমেদ, একাদশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বরণপত্র পাঠ করেন রিমি হক। অনুষ্ঠানের শুরুতে ক্কেরাত পাঠ করেন লিপা আক্তার ও গীতা পাঠ করেন সুবর্ণা সূত্রধর। স্বাগত বক্তব্য দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাবুর রহমান।

প্রধান অতিথি সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন মাধ্যমিক পর্ব সফল ভাবে সম্পন্নের পর উচ্চ মাধ্যমিক পর্বে যে শিক্ষার্থীদের বরণ করা হলো তারা আগামী দিনে জাতির কর্ণধার হবে। তার জন্য প্রয়োজন সুশৃংখল জীবন বোধের পাশাপাশি পরিশীলিত শিক্ষা অর্জনের সাথে সাথে ভবিষ্যতের জন্য স্বপ্ন বুনা এবং এর বাস্তবায়নে দৃঢ় সংকল্পে পথচলা।

বরণ করা একাদশ শ্রেণির শিক্ষার্থীর প্রত্যেককে কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ

আপডেট সময় ০৭:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫