ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

মৌলভীবাজারে আসছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ৬০৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান ফের কুলাউড়া আসছেন। আগামী ২৫ মে রোববার রাতে  হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে এক পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত  সমর্থিত নেতাকর্মীদের দেওয়া পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি এলাকায় জন্মগ্রহণ করেন।

সিলেটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডা. শফিকুর রহমান ১৯৯৫ সালে সিলেট পৌরসভা এবং ১৯৯৬ সালে সিলেট -১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে  প্রতিদ্বন্দ্বিতা করে সম্মানজনক ভোট পান। ২০০১ সালে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নিজ জন্মস্থান মৌলভীবাজার -২  (কুলাউড়া) আসনে তিনি  প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন ।

জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমির ছিলেন ডা. শফিকুর রহমান। পরে তিনি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন। ২০২০ সালে তিনি জামায়াতের আমির নির্বাচিত হন। পরবর্তীতে দীর্ঘ কারাবাসের পর আবারও জামায়াতের আমির নির্বাচিত হয়ে এখন পর্যন্ত এই দায়িত্বে আছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে আসছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান

আপডেট সময় ১২:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫