ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ৮৭১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানসহ আওয়ামী লীগের ৩ নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

রবিবার নির্বাচনী সহিংসতার একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অপর ৩ জন হলেন চেয়ারম্যান টিপু খানের ভাই দীপু খান ও আলাউর মিয়া।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেনের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় আকমল হোসেন বাদী হয়ে গত ১৩ জানুয়ারি টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, তার ভাই দিপু খান, অপু খান, শাহেদ খানসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা (নং ১১/২০২২) দায়ের করেন। উক্ত মামলায় চেয়ারম্যান টিপু খান ও তার সঙ্গীয় অভিযুক্তরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে

আপডেট সময় ০১:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২