ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় বসেছে ১৭৫৮৪ জন শিক্ষার্থী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ৯০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলায় এইচএসসি পরীক্ষায় জেলা-উপজেলার বিভিন্ন কলেজ থেকে পরীক্ষায় বসেছে ১৭ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী।

এবছর এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারে ছাত্রদের তুলনায় ছাত্রী পরিক্ষার্থীদের অনুপাত বেশি। এবছর জেলায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের মধ্যে ছেলের সংখ্যা ৬ হাজার ৭১০ জন এবং মেয়ে পরিক্ষার্থীর সংখ্যা ১০৮৭৪ জন। ছেলে পরীক্ষার্থীদের অনুপাতের হার ৩৮.১৬। বিপরীতে মেয়ে পরিক্ষার্থীর অনুমাত ৬১.৮৪।

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসারের থেকে পাওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বছর দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মৌলভীবাজার জেলায় ২০২৩ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীর সংখ্যা মোট ১৪২৯ জন। এর মধ্যে ছাত্র ৮১৫ জন এবং ছাত্রী সংখ্যা ৬১৪ জন।

কারিগরি ও বিএমটিতে এবছর মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় বসেছেন ৬৮৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৯৪ এবং ছাত্রী ২৯২ জন।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময় বা পরীক্ষা শুরুর পর (১০টা ৩০ মিনিটের বেশি নয়) প্রবেশ করেন, তাহলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্বের কারণ রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ওইদিনই শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে।

কেন্দ্রের কর্মকর্তা ও পরীক্ষার কক্ষ পরিদর্শকদেরও কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলোর বর্ণনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন,পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে কেন্দ্রসচিবকে প্রশ্নের সেট কোড জানিয়ে দেবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও ছবি তোলা যায় না- এমন মোবাইল ব্যবহার করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় বসেছে ১৭৫৮৪ জন শিক্ষার্থী

আপডেট সময় ০৮:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩