ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ

মৌলভীবাজারে জাল কোর্ট ফি ক্রয়-বিক্রয়ের অপরাধে ২ জনের কারাদন্ড ও অর্থদন্ড

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৮১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান দৃষ্টান্তমূলক প্রকাশ্যে আদালতে জি.আর ৫০/২০১১ (শ্রীমঙ্গল) নং মামলায় সাজার রায় ঘোষণা করেন।

বুধবার দুপুরে  প্রকাশ্যে আদালতে এ মামলায় সাজার রায় ঘোষণা করেন।

জি.আর ৫০/২০১১ (শ্রীমঙ্গল) নং মামলায় অভিযুক্ত ১। নজরুল ইসলাম, ২। রমেন্দ্র ভট্টাচার্য কে পেনাল কোডের ৪৬৭ ধারায় দোষী সাব্যস্ত করত: ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০২ (দুই) মাস সশ্রম কারাদন্ড ও পেনাল কোডের ৪৬৮ ধারায় দোষী সাব্যস্ত করত: ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০২ (দুই) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

গত ০৩/০৩/২০১১খ্রি. তারিখ শ্রীমঙ্গল থানাধীন হোটেল বিরতি রুম নং ৩/২ এর মধ্যে ৩২৪০ টি জাল কোর্ট ফি ও জাল কোর্ট ফি বিক্রয়ের নগদ ৯৬২০/- (নয় হাজার ছয়শত বিশ) টাকাসহ অভিযুক্তদের হাতে নাতে আটক করে র‌্যাব। জাল কোর্ট ফি ক্রয়-বিক্রয়ের অপরাধে উক্ত সাজা প্রদান করা হয়। সাজা ঘোষণার সময় অভিযুক্ত ১। নজরুল ইসলাম হাজির ছিলেন তাকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অপর পলাতক আসামী ২। রমেন্দ্র ভট্টাচার্যের প্রতি গ্রেফতারী পরোয়না ইস্যু করা হয়।

উল্লেখ্য যে, প্রতি বছর জাল কোর্ট ফি ও স্ট্যাম্প ক্রয় বিক্রয়ের দরুন বিচার বিভাগ হতে ১০ হাজার কোটি সরকার রাজস্ব বঞ্চিত হয়। যার ফলে, দেশের উন্নয়ন কর্মকান্ড ব্যহত হচ্ছে। মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে মাননীয় সুপ্রীম কোর্ট হতে সরবরাহকৃত ICD MULTI-FUNCTIONAL UV-FLASHLIGHT এর মাধ্যমে জ¦াল কোর্ট ফি ও স্ট্যাম্প সনাক্তকরণ প্রক্রিয়া চলমান আছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে জাল কোর্ট ফি ক্রয়-বিক্রয়ের অপরাধে ২ জনের কারাদন্ড ও অর্থদন্ড

আপডেট সময় ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২