ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে টাস্কফোর্স অভিযান,মামলা উদঘাটন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ৪০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্নস্থানে ১০টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় গাঁজা উদ্ধার পূর্বক ০৬টি মামলা উদঘাটন করা হয়।
অভিযানে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরীর নেতৃত্বে ডিএনসি মৌলভীবাজার এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান শরীফ এর সার্বিক তত্ত্বাবধানে ক এবং খ সার্কেলের অংশগ্রহণে সদর থানা পুলিশ এবং জেলা আনসার সদস্যরা অংশগ্রহণ করে।
ডিএনসির উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান শরীফ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
ট্যাগস :















