ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে দুটি নলকুপ বিতরণ করেছে সামাজিক সংস্থা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ৪১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে দুটি গ্রামে নলকুপ বিতরণ করেছে একটি সামাজিক সংস্থা। ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র (ইসকস) সহযোগিতায় ও প্রবাসী সদস্য মোঃ শাহ আলম পারভেজ এর স্ত্রী শাজনা বিবি’র অর্থায়নে সদর উপজেলা পাড়াশিমইল গ্রামের আবদুল জলিল ও বড়কাপন গ্রামের মোঃ শাহিন মিয়াকে দুটি নলকূপ প্রদান করা হয়।
এসময় নলকুপ প্রাপ্তরা বলেন, পানির জন্য আমরা বড় কষ্টে ছিলাম। টিউবওয়েল পেয়ে সে কষ্ট গুলো লাঘব হয়েছে। যারা দিয়েছেন, তাদের জন্য দোয়া করি,আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন। নলকূপ প্রদানকালে উপস্থিত ছিলেন, মাওলানা ফয়জুল ইসলাম, সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলী রাব্বি রতন, যুগ্ম সম্পাদক মোঃ সাজু মিয়া, অফিস সম্পাদক মোঃ সজিবুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম ফয়েজ, সদস্য মোঃ একলাছ মিয়া, মোঃ জাবেদ মিয়া প্রমুখ
ট্যাগস :
















