ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক – ৩

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / ১৬৬৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টঃ মৌলভীবাজারের  কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২শ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবাসহ আবুল কালাম ফজলু (২৭) ও আশিদ আলী (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার ৬ জুলাই রাতে কুলাউড়া থানা এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে দুইজনকে আটক করা হয়।

ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে ২শ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

এছাড়া মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অপর এক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সামছুল হক জুয়েল(৪৮) নামে একজনকে আটক করা হয়েছে।  রাতে মৌলভীবাজার পৌরসভাস্থ লেইক রোড এলাকায় অভিযান পরিচালনা করে সামছুল হক জুয়েলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সামছুল হক জুয়েল মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭ টি মামলা রয়েছে।

এসব ঘটনায় কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক – ৩

আপডেট সময় ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪