ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

মৌলভীবাজারে প্রস্তুত দৃষ্টিনন্দন টাউন ঈদগাহ জামাত হবে ৩টি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • / ১৩৯৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতের প্রস্তুতি নিয়েছে মৌলভীবাজার পৌরসভা। ঈদের দিন মুসল্লিদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে শহরের শাহ মোস্তফা সড়কের পাশে জেলার বিখ্যাত দৃষ্টিনন্দন টাউন ঈদগাহ।

ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজের ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়,২য় জামাত সকাল সাড়ে ৭টায় ও ৩য় জামাত সকাল সাড়ে ৮টায়। পবিত্র ঈদের নামাজের ১ম জামাতে ইমামতি করবেন শহরের চৌহমুহনা দেওয়ানি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহিদ উদ্দিন ,২য় জামাতে ইমামতি করবেন, পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মুহিবুর রহমান, ৩য় ও শেষ জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের ইমাম মুফতি শামসুজ্জোহা।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, ঈদগাহে সবাই মাস্ক পরিধান করে আসবেন, নামাজের নির্দিষ্ট আসন পরিপূর্ণ হলে পরবর্তী জামাতে অংশ নেয়ার জন্য ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।এছাড়া আবহাওয়া অনুকূলে না থাকলে মসজিদে জামাত অনুষ্টিত হবে। শহরে প্রায় অর্ধশতাধিক মসজিদ ঈদ জামাতের জন্য প্রস্তুত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে প্রস্তুত দৃষ্টিনন্দন টাউন ঈদগাহ জামাত হবে ৩টি

আপডেট সময় ০৮:৫৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২