ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ

মৌলভীবাজারে রায় শুনে আদালতের কাঠগড়া থেকে পালালো আসামী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১১০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ রায় শুনে মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন বাবলু মিয়া নামে এক সাজা প্রাপ্ত আসামী।

এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ইন্সপেক্টের দীপংকর বাদী হয়ে বুধবার মৌলভীবাজার মডেল থানায় এমটি মামলা দায়ের করেছেন। এদিকে সংশ্লিষ্ট আদালত পালিয়ে যাওয়া সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে পুলিশ সুপারকে লিখিত ভাবে অবগত করেছেন। মঙ্গলবার মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতে সাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

কোর্ট পুলিশ, সংশ্লিষ্ট মামলার আইনজীবি ও আদালত সূত্রে জানা যায়, সৈয়দা লতিফা তালুকদার বাদী হয়ে সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মো: মতলিব মিয়ার ছেলে বাবলু মিয়া’কে আসামী করে এনআই এ্যাক্টের একটি মামলা করেন (মামলা নং ৪৭৭/১৯)। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ছিল চুড়ান্ত রায়ের দিন। বিচারক জিহাদুর রহমান আসামীকে বিনাশ্রম ১ বছরের কারাদন্ড ও চেকে উল্লেখিত ৮লক্ষ টাকা পরিশোধের রায় দেন। রায় শুনেই আসামী বাবলু মিয়া কৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

কোর্ট পুলিশ ইনচার্জ ইউনুছ মিয়া বলেন, রায় শুনার পর কৌশলে আসামী আদালত কাঠগড়া থেকে পালিয়ে যায়, পরে তাকে অনেক খোঁজাখুজি করে গ্রেফতার করা সম্ভব হয়নি। দায়িত্বরত পুলিশের অবহেলার কারণে এমনটি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু প্রতারণ আছে যারা আগ থেকেই টের পেয়ে পালিয়ে যায়। সে এই সুযোগকে কাজে লাগিয়েছে বাবলু।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) রবিউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রফেতার করতে আমাদের চেষ্ট অব্যাত আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে রায় শুনে আদালতের কাঠগড়া থেকে পালালো আসামী

আপডেট সময় ১২:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২