ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

রাজনগরে সিএনজির ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ১২৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  মৌলভীবাজারের সিএনজির ধাক্কায় মোটর সাইকেল চালক বড়লেখা উপজেলার করমপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের গোবিন্দবার্টী এলাকায় এ ঘটনাটি ঘটে । পুলিশ সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. জাহিদুল ইসলাম নিজের পাসপোর্ট নিতে বাড়ি থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ২৫-৭৭৮১) চালিয়ে মৌলভীবাজারের আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান।

পাসপোর্ট নিয়ে ফেরার পথে দুপুর ১২ টার দিকে রাজনগর উপজেলার গোবিন্দবার্টী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১২-৬৩১৩) তার মোটর সাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজনগরে সিএনজির ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

আপডেট সময় ০১:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২